1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘খালেদা জিয়া’ স্মরণে নাগরিক শোকসভা স্বপ্নপুরীতে উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে উদ্বুদ্ধকরণ সভা অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে সক্রিয় যৌথবাহিনী নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে সক্রিয় যৌথবাহিনী চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জুলাই অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্কুল প্রধান শিক্ষক নিহত

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম গ্রেফতার

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম গ্রেফতার

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে যুবদলের কর্মীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা জেলার পাকশি হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজুল ইসলাম মাসুম (৩০) নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে ।তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিবন্ধী প্রার্থী ছিলেন। পুলিশ ও যুবদল কর্মীরা জানান ,যুবদলের কয়েক জন কর্মী বৃহস্পতিবার বিকেলে রূপপুর এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে মাসুমকে কয়েকজন বন্ধু-বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিতে দেখে। এ অবস্থায় তারা নাটোরের স্থানীয় নেতাকর্মীদের জানালে একটি মাইক্রোবাস নিয়ে তারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় যান এবং পুলিশকেও বিষয়টি জানান। সেখানে রিয়াজুল ইসলামকে আটক করা করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে নাটোর থানার একটি পুলিশের টিম হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে মাসুমকে আটক করে নাটোর থানায় নিয়ে আসে। তিনি আরও জানান মাসুমের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

BGL OVERSEASS LTD

Copyright All rights reserved © 2025 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!