শনিবার, আগস্ট ০৮, ২০২৭

গোপালগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে হত্যা

WP Import ০১ জানুয়ারি ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন ঢাকা
WP Import ০১ জানুয়ারি ২০২৬ ০৪:৫৬ অপরাহ্ন
গোপালগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে হত্যা
গোপালগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে হত্যা

গোপালগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফুকরা ইউনিয়নের তারাইল নাজিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকলেছ মোল্যা (৪৩) একই এলাকার আবুল কালাম মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোকলেছ মোল্যা তারাইল বাজার থেকে সাকিব নামের স্থানীয় যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ৪-৫ জন ব্যক্তি অতর্কিতভাবে এসে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে মারধর শুরু করে। এক পর্যায়ে সাকিব সেখান থেকে পালিয়ে যান। পরে মোকলেছকে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় মোকলেছকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, মোকলেছ মোল্যাকে গুরুতর জখম অবস্থায় রাত ৮টার দিকে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ওসি মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।