শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

WP Import ২৫ মার্চ ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৫ মার্চ ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন
মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মহানন্দায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মাহিনুজ্জামান মাহিনের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম নিশ্চিত করেছেন। নিখোঁজ মাহিনুজ্জামান মাহিন দারিয়াপুর স্কুল পাড়ার রোকনুজ্জামান রোকনের ছেলে। মাহিন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তিনি গভীর পানিতে তলিয়ে যান। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পর বিকেল সোয়া ৪টায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এলাকায় এবং মাহিনের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।