বুধবার, অক্টোবর ০৭, ২০২৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প ‘চকো প্লাস’ সিরাপ আটক

WP Import ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১২ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৯ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প ‘চকো প্লাস’ সিরাপ আটক
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প ‘চকো প্লাস’ সিরাপ আটক

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প ‘চকো প্লাস’ সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান আবারও ঠেকালো মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চালানো বিশেষ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক করেছে বিজিবি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ০১টা ৫৫ মিনিটে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫–এস এর ৫০ গজ ভেতরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয় টহলদল। আটককৃত সিরাপের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন-“শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি নতুন সংযোজন। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।” শীতকাল শুরু হতেই সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বাড়তে পারে বলে সতর্ক করেছে বিজিবি। সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারির ফলে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।