শনিবার, আগস্ট ০৮, ২০২৭

নারায়ণগঞ্জের গ্যাসের আগুনে শিশুসহ ৮ জন দগ্ধ

WP Import ২৩ আগস্ট ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন ঢাকা
WP Import ২৩ আগস্ট ২০২৫ ০৬:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের গ্যাসের আগুনে শিশুসহ ৮ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছে প্রায় ৮ থেকে নয়জন অগ্নিদগ্ধ হয়েছে। এর মধ্যে তিন জন শিশু। শুক্রবার রাত ৩টার দিকে চিটাগাং রোডের হীরাঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-হাসান (৪০), জান্নাত (৪), মুনতাহা (৮), সালমা (৩২), ইমাম উদ্দিন (১ মাস), আরাফাত (১৮), তৃষা আক্তার (১৭) ও আসমা (৩৫)। তাদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, ইমাম উদ্দিনের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তৃষা আক্তারের ৫৩ শতাংশ এবং আসমার শরীরের ৪৮ শতাংশ পুড়ে যায়। স্থানীয় সুত্র জানায়, প্রথমে একটা বিকট শব্দ হয়েছে। এরপর আগুন লাগে। ওটা টিনশেড ঘর ছিল, তাপ কমানোর জন্য ওপরে ফলস সিলিং লাগানো ছিল। আগুনে ওইগুলোও পুড়ে তাদের সবার শরীরে এসে পড়েছে। এজন্যই আরও বেশি দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ শিকদার শনিবার সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে আটজনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের বেশিরভাগের শরীরের ৫০ শতাংশের কাছাকাছি পুড়ে গেছে। ১৫ শতাংশ পুড়েছে এমন একটা বাচ্চাও আছে। তিনি আরও বলেন, তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে গ্যাস জমেছিল। তা থেকে বিস্ফোরণ হয়, আগুন লাগে বলে আহতদের স্বজনরা আমাদের জানিয়েছেন।