রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

নরসিংদীতে স্ট্যান্ডার্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

WP Import ২৩ জুন ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন ঢাকা
WP Import ২৩ জুন ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন
নরসিংদীতে স্ট্যান্ডার্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নরসিংদীতে স্ট্যান্ডার্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নরসিংদীতে স্ট্যান্ডার্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নরসিংদীর প্রাণ কেন্দ্র পশ্চিম ব্রাহ্মন্দী (বালুচর) নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষ এস. এম নূরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ মমিনুল হক (মমিন)। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার, অত্র কলেজের উপাধ্যক্ষ কবি আসাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড কলেজের প্রভাষক শামীম কাউছার, শাহ আলম মিয়া, তানজিলা ইমরোজ, রিপা আক্তার, রিমা আক্তার, শাহেদ সরকার, এস.এম শরীফ, মুছা সরকার, মাজহারুল ইসলাম রানা, আওলাদ হোসেন, রাসেল আহমেদ, গোলজার হোসেন, ইমরান হোসেন, দোলেনা আক্তার, শারমিন আক্তার প্রমুখ। দোয়া ও বিদায় অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ এস এম নূরুল আমিন ছাত্রছাত্রীদের পরীক্ষা পূর্ব প্রস্তুতি এবং পরীক্ষা হলে শিক্ষকদের সদাচরনের জন্য অনুরোধ করেন। তিনি ছাত্র ছাত্রীদের কাছে থেকে ভালো ফলাফলের প্রত্যাশা করেন। তিনি বিশ্বাস করেন প্রতি বছরের ন্যায় এবারও ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি মো: মমিনুল হক মমিন বলেন, একজন ভালো মানুষ হওয়া, নীতি নৈতিকতা ও শিষ্টাচার নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে সকল শিক্ষার্থীকে। সর্বশেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন। শেষে ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর সাদ্দাম হোসেন।