বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

WP Import ০৪ মে ২০২৫ ০৬:০৭ অপরাহ্ন ঢাকা
WP Import ০৪ মে ২০২৫ ০৬:০৭ অপরাহ্ন
জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন
জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালি ও বিকেলে প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব হেলাল উদ্দিন হিলু, যুগ্ন মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি, অর্থ সম্পাদক মুফতি মাওলানা শেখ আজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাসার, ঢাকা বিভাগীয় সভাপতি খলিলুর রহমান ও যুগ্ন সম্পাদক সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।