রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচিতি সভা

WP Import ২৭ এপ্রিল ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন ঢাকা
WP Import ২৭ এপ্রিল ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন
বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচিতি সভা
বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচিতি সভা

বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচিতি সভা

অধূমপায়ীদের সংগঠন ‘বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ’র ২০২৫-২৬ বর্ষের ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচিতি সভা হয়েছে। শনিবার ঢাকায় শেগুবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে পরিষদের সকলের নাম ঘোষণা করা হয়। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ছাত্র, এ্যাডভোকেট সাংবাদিক মানবাধিকার কর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিক এবং অধূমপায়ী ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। পরিষদের সভাপতি শিল্পী আশরাফুল আলম রিয়াজ এবং

সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত বিশ্বনন্দিত জাদুশিল্পী জনাব জুয়েল আইচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সদস্য এফবিসিসিআই, ডিসিসিআই, বিডি এম টি এ, আই এ ই এবি,বিএস এ মোঃ জাকির হোসেন রিপন। বিশেষ অতিথি লায়ন মোঃ নুর ইসলাম চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা। প্রধান আলোচক ছিলেন সাউকি বিপ্লব লেখক গবেষক সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি মোহাম্মদ ইমতিয়াজ পরিচালক জনসংযোগ বিভাগ বিজিএমইএ ইউনিভার্সিটি ও সিনিয়র সংবাদ উপস্থাপক চ্যানেল ২৪, মুকুল জ্যোতি চাকমা উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মোঃ গাজী সেলিম সমাজসেবক ও ব্যবসায়ী, মোহাম্মদ মোশারফ হোসেন ফিলোসফার লেখক গবেষক ও উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ,

ঈশিতা হাসান বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক ভোক্তা টিভি। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ধূমপানের কালো ধোঁয়া থেকে দেশকে বাঁচাতে হবে, ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরার জন্য জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ বদ্ধপরিকর। বক্তারা আরো বলেন ধূমপানের আইন কে কার্যকর করতে হবে, যাতে করে ওপেন জায়গায় কেউ ধূমপান না করে। এ সময় ধূমপান নিয়ে গান পরিবেশন করেন এবং ২৩ জন ভাগ্যবান ব্যক্তিদের কোরআন শরীফসহ বিশেষ বই পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতের আপ্যায়ন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠাসে সভাপতিত্ব করেন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের সভাপতি শিল্পী আশরাফুল আলম রিয়াজ। সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী।