বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

নির্বাচনী সামগ্রী নিয়ে মঙ্গলবার বসছে ইসি সচিবালয়

WP Import ১০ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন ঢাকা
WP Import ১০ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন
নির্বাচনী সামগ্রী নিয়ে মঙ্গলবার বসছে ইসি সচিবালয়
নির্বাচনী সামগ্রী নিয়ে মঙ্গলবার বসছে ইসি সচিবালয়

নির্বাচনী সামগ্রী নিয়ে মঙ্গলবার বসছে ইসি সচিবালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার মুদ্রণ, বিভিন্ন ধরনের ফরম, প্যাকেট, ম্যানুয়েল মুদ্রণ কাজ নিরুপণ ও মজুদ যাচাইয়ে সভা করতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়। আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) নির্বাচন ভবনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে। ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইসির অতিরিক্ত সচিবসহ বাজেট ও অর্থ, নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা, ক্রয় ও মুদ্রণ শাখার কর্মকর্তারা থাকবেন।
সভার আলোচ্যসূচিতে রয়েছে-নির্বাচনি বিভিন্ন ধরনের কাগজপত্র কেনা, সংগ্রহ ও সংরক্ষণ। নির্বাচনী সামগ্রির মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময়। আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ব্যতীত) নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা। সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও বিবিধ।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, বিজি প্রেসের সঙ্গে আমাদের একটা সভা হবে। নির্বাচনি সামগ্রীর কত কাগজ মজুদ রয়েছে, সেগুলো কীভাবে সংরক্ষণ করা হবে এবং সামনের জন্য কী চাহিদা থাকতে পারে, সে বিষয়গুলো আলোচনা হবে। ডিসেম্বরে ভোট ধরে খসড়া কর্মপরিকল্পনা করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদন পেলেই কাজের বাস্তবায়নসূচি প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে থাকছেন সাড়ে ১২ কোটিরও বেশি ভোটার। যেখানে ৪৪ হাজারের মতো ভোটকেন্দ্রে আড়াই লক্ষাধিক ভোটকক্ষ হতে পারে। চলমান সংস্কারের মধ্যে আইন-বিধি-নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় সংশোধনসহ ফরম, প্যাকেট, পরিচয়পপত্র, নির্দেশিকা, প্রচারপত্র, প্রতীকের পোস্টার, আচরণবিধি, পরিচালনা ম্যানুয়েল, ফল বিবরণীসহ হরেক রকমের মুদ্রণ কাজ রয়েছে, যা তফসিলের অন্তত ৪-৫ মাস আগে শেষ করতে হয়। তফসিল ঘোষণার পর ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ থেকে প্রতীক বরাদ্দের পর আসনভিত্তিক ব্যালট পেপার মুদ্রণের মতো বড় পরিসরের কাজও রয়েছে।