রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামীলীগের ঝটিকা মিছিল
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামীলীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামীলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এই মিছিলটি করেছেন নেতাকর্মীরা। রোববার (৬ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিকে, ঝটিকা মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।