রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

WP Import ১১ জানুয়ারি ২০২৪ ০৭:০৩ অপরাহ্ন ঢাকা
WP Import ১১ জানুয়ারি ২০২৪ ০৭:০৩ অপরাহ্ন

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বেতনের নতুন কাঠামো বাস্তবায়নের দাবিতে মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিল লিমিটেডের কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ করে। আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকবার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে। শ্রমিকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতি বিরুদ্ধে প্রতিবাদ জানান। শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।