বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

৪৩তম বিসিএসে সুপারিশকৃতদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস

WP Import ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন ঢাকা
WP Import ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন
৪৩তম বিসিএসে সুপারিশকৃতদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস
৪৩তম বিসিএসে সুপারিশকৃতদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস

৪৩তম বিসিএসে সুপারিশকৃতদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস

৪৩তম বিসিএসে সুপারিশকৃত ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস। প্রশাসন, পুলিশ এবং শিক্ষা সহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৬১ জনকে সংবর্ধনা দেয় ওরাকল বিসিএস। শুক্রবার বিকেলে ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে ওরাকল বিসিএসের প্রধান ব্যবস্থাপক হাসান কবীর খান (রনি) এর পরিচালনায় এবং ওরাকল বিসিএসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ সানিউল ফেরদৌস, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোঃ গোলাম কিবরিয়া, অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেহেদী হাসানসহ অন্যরা।