রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

চকবাজারে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

WP Import ২৩ মার্চ ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ন ঢাকা
WP Import ২৩ মার্চ ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ন

চকবাজারে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকার কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় শনিবার (২৩ মার্চ) সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, চকবাজারের ইসলামবাগের রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও জানান, পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ারও একটা শঙ্কা ছিল। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়। আগুনের পাশাপাশি প্রচন্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। এর আগে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়। এদিকে, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।