শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান নামে শিক্ষার্থীকে হত্যা

WP Import ১৯ মে ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন ঢাকা
WP Import ১৯ মে ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন

স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান নামে শিক্ষার্থীকে হত্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল শেষে সংগঠনটির দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হাসান (১৮) নামে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে মেহেদি হাসান (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সন্ধ্যা রাতে রাজধানীর শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেদির গ্রামের বাড়ি জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি গ্রামে। সে মো. আবু হানিফ ও লিপি শিকদার দম্পতির সন্তান। বর্তমানে তারা ভাটারা এলাকায় বসবাস করত। মেহেদি রাজধানীর ভাটারা এলাকার একটি স্কুল থেকে সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো। স্থানীয়রা জানান, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল শেষে নিজ এলাকায় পায়ে হেঁটে ফিরছিলেন মেহেদি ও তার সহকর্মীরা। রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানে থাকা অন্য একটি দলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে গেলে মেহেদিসহ অন্যান্যরা প্রতিরোধ করার চেষ্টা করে। একপর্যায়ে প্রতিপক্ষের চাকুর আঘাতে আহত হয় মেহেদি। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) সজীব দে বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচি শেষে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়। তখন মেহেদি হাসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।