রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

স্বৈরাচার সরকারের সাড়ে ১৫ বছরে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

WP Import ২৬ আগস্ট ২০২৪ ০৬:১৩ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ আগস্ট ২০২৪ ০৬:১৩ অপরাহ্ন

স্বৈরাচার সরকারের সাড়ে ১৫ বছরে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে, তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হল’।
এ নির্দেশনার পর জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি ‘দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮’ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।