রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

দ্বাদশ সংসদ নির্বাচন ॥ তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

WP Import ২২ ডিসেম্বর ২০২৩ ০৬:৪৪ অপরাহ্ন জাতীয়
WP Import ২২ ডিসেম্বর ২০২৩ ০৬:৪৪ অপরাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচন ॥ তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ এর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্রে জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। নির্বাচনে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ভোট ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হযেছে, আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়কেও ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে না। নির্বাচনের কারণে ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্র বহন ও প্রদর্শনও করা যাবে না। এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে ১৫-১৭ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। ভোট ঘিরে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। সে বিষয়ে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারির ব্যবস্থা করা হয়েছে।