শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

সংসদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেয়া হবে-প্রধানমন্ত্রী

WP Import ২৬ নভেম্বর ২০২৩ ০৫:৪৫ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ নভেম্বর ২০২৩ ০৫:৪৫ অপরাহ্ন

সংসদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা নেয়া হবে-প্রধানমন্ত্রী

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের সাবধান করে বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোববার দুপুরে মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী একইসঙ্গে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। এ সময় শেখ হাসিনা মনোনয়নে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতাদের নির্দেশ দেন। তিনি বলেন, বিরোধীদল না-আসা সাপেক্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে প্রয়োজনে আসন উন্মুক্ত করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পরে। সেক্ষেত্রে একাধিক ডামি প্রার্থী রাখতে মত দেন দলীয় প্রধান। এর আগে সকাল থেকেই গণভবনের প্রবেশ পথে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী গণভবনে আসেন। দিনব্যাপী সভা শেষে বিকেলে সেখান থেকেই নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।