রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিলসাইট’ অভিযানে আটক ১০

WP Import ১২ আগস্ট ২০২৩ ০৬:২৬ অপরাহ্ন ঢাকা
WP Import ১২ আগস্ট ২০২৩ ০৬:২৬ অপরাহ্ন

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিলসাইট’ অভিযানে আটক ১০

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘অপারেশন হিলসাইট’ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছে তিন শিশুও। কুলাউড়ার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালীবাড়ি এলাকায় অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন সংগঠনের প্রধানসহ এই ১০ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, সাতক্ষীরা সদরের দক্ষিণ নলতা গ্রামের শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের ইটনার কানলা এলাকার হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর গ্রামের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের কাজীপুর থানার মাইজবাড়ী গ্রামের রাফিউল ইসলাম (২২), পাবনার আটঘরিয়া থানার শ্রীপুর গ্রামের শাপলা বেগম (২২), নাটোর সদরের চাঁদপুর গ্রামের মাইশা ইসলাম (২০), বগুড়ার শরিয়াকান্দি থানার নিজবলাই গ্রামের মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের আমিনা বেগম (৪০) এবং তার মেয়ে মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)। এ ছাড়া ১৭ বছর বয়সী এক কিশোরীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা শিশুদের বয়স ১২ মাস, ১৮ মাস ও ৬ বছর।
শনিবার সকালে অভিযান শেষে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মিডিয়াকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন জানান, অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইট’। সাড়ে চার ঘণ্টার অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন সংগঠনের প্রধানসহ ১০ জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। ছাড়া অভিযানে তিন কেজি বিস্ফোরক, হাই এক্সক্লোসিভ ৫০টি ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টার পর থেকে বাইশালী বাড়ি এলাকার একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখা হয়।
পূর্ব টাট্টিউলি বাজারের এক চা দোকানদার জানান, ওই বাড়ির বাসিন্দারা প্রায় দুই মাস আগে এখানে এসে নতুন বাড়ি করেছে। দোকানে এসে অল্প বয়সের দুইজন পুরুষ মানুষ নিয়মিত চা খেতেন। তাদের বাড়ি বগুড়ায়, নদী ভাঙনে তাদের বাড়ি চলে গেছে, তাই এখানে এসে বসতি করেছে। আরও পরিবার আসবে এমনটায় বলেছিলো তারা।