শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

WP Import ১৬ মে ২০২৩ ০৫:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৬ মে ২০২৩ ০৫:৩২ অপরাহ্ন
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ৩’শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ট্যাব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির মেধা ক্রমানুসারে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব দেওয়া হয়।