রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

ঢাকায় বিএনপির নেতা চাঁদ আরও ২ দিনের রিমান্ডে

WP Import ০৭ জুন ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন জাতীয়
WP Import ০৭ জুন ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন
ঢাকায় বিএনপির নেতা চাঁদ আরও ২ দিনের রিমান্ডে
ঢাকায় বিএনপির নেতা চাঁদ আরও ২ দিনের রিমান্ডে

ঢাকায় বিএনপির নেতা চাঁদ আরও ২ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদেরর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর চকবাজার থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি আবু সাঈদ চাঁদ (৬৫) কীভাবে একজন সরকার প্রধানকে প্রকাশ্যে মৃত্যুর হুমকিসহ কবরে পাঠানোর হুমকি দেয়। তার এ বক্তব্যের নেপথ্যে কারা জড়িত এবং অজ্ঞাতনামা জড়িতরা কী বাংলদেশ থেকে ষড়যন্ত্র করছে? নাকি বিদেশ থেকে যড়যন্ত্র করছে? সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনাকারীর মূলহোতা শনাক্ত ও গ্রেফতারসহ অপর অজ্ঞাত আসামিদের শনাক্ত এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’। এ ঘটনার পর ২৫ মে চাঁদকে গ্রেফতার করে রাজশাহী পুলিশ। এরপর এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।