রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

৩০ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ গ্রেফতার

বিশেষ (ফরিদপুর) প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (ফরিদপুর) প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন
৩০ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ গ্রেফতার

ত্রিশ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফরিদপুর জেলা কার্যালয়ের সদস্যরা। রোববার বিকালে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার। আটক আশরাফুজ্জামান লিটু নামের ওই মাদক ব্যবসায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে। ডিএনসি উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ‘সাতক্ষীরা লাইন’ নামে একটি বাসে করে সাতক্ষীরা যাওয়ার পথে আশরাফুজ্জামান লিটুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। লিটুর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার দায়েরের পর সোমবার তাকে আদালতে তোলা হয়।