রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

কালবৈশাখী ঝড়ে বগুড়ায় দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ (বগুড়া) প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (বগুড়া) প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
কালবৈশাখী ঝড়ে বগুড়ায় দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত উমা চন্দ্র (৫২) গাবতলীর চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের কালিদাসের ছেলে। স্থানীয়দের বরাতে গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ ভেঙে পড়ে উমা চন্দ্রের দোকানের ওপর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।