রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

নওগাঁয় মান্না দে’র জন্মদিন উপলক্ষে মান্না দে সন্ধ্যা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ০২ মে ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ০২ মে ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন
নওগাঁয় মান্না দে’র জন্মদিন উপলক্ষে মান্না দে সন্ধ্যা অনুষ্ঠিত

নওগাঁয় মান্না দে’র গান নিয়ে ‘মান্না দে’ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের কিংবদন্তি কন্ঠশিল্পী মান্না দে’র জন্মদিন উপলক্ষে পার্ক ভিউ রেষ্টুরেন্ট-এর সৌজন্যে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে একক শিল্পী হিসেবে  মান্না দে'র সংগীত পরিবেশন করেন আশরাফুল ইসলাম বিদ্যুৎ। মে দিবস উপলক্ষে শিল্পী ভুপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। শিল্পী একে একে বেশ কিছু সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পীকে সহযোগিতা করেন হারমেনিয়ামে মোসাদ্দেক হোসেন ও  বেলাল হোসেন, তবলায় সুলতান মাহমুদ এবং কি-বোর্ডে মাহফিজুল ইসলাম মুন্না। অনুষ্ঠানের শুরুতেই আয়োজকের পক্ষে উপস্থিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানান পার্ক ভিউ রেষ্টুরেন্ট-এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রবিউল করিম।