শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে নতুন সড়কের উদ্বোধন ॥ বদলাবে যাতায়াতের চিত্র

নিজস্ব প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নতুন সড়কের উদ্বোধন ॥ বদলাবে যাতায়াতের চিত্র

চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। জেলার সমাজসেবা অফিসের শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনে নির্মিত এ সড়ক চালুর ফলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন দপ্তরে আসা মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এবং বাংলাদেশ দিন দিন উন্নতির পথে অগ্রসর হচ্ছে। নতুন সড়কটি এলাকার যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল আরও নির্বিঘ্ন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে সমাজসেবা অফিসের শিশু পরিবারে থাকা শিশু, তাদের স্বজন, কর্মকর্তা-কর্মচারী এবং এনএসআই অফিসসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে আসা মানুষের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থার প্রয়োজন ছিল।


নতুন সড়ক চালু হওয়ায় তাদের চলাচলে ভোগান্তি কমবে। পাশাপাশি এলাকার নাগরিক সুযোগ-সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে অবকাঠামোগত উন্নয়নেও নতুন গতি আসবে বলে তারা আশা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, নগরীর গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো উন্নত ও সচল করা গেলে জনসাধারণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে। নতুন এই সড়কও চাঁপাইনবাবগঞ্জের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।