মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৭

নওগাঁ সঃ টেক্সটাইল ভোঃ ইনস্টিটিউটে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় লেখাপড়া বিঘ্নিত-মানবন্ধন

নওগাঁ প্রতিনিধি ॥ ৩০ আগস্ট ২০২৬ ০৮:১২ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ॥ ৩০ আগস্ট ২০২৬ ০৮:১২ অপরাহ্ন
নওগাঁ সঃ টেক্সটাইল ভোঃ ইনস্টিটিউটে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতায় লেখাপড়া বিঘ্নিত-মানবন্ধন

 নওগাঁ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট-এর অধ্যক্ষের সাথে অন্যন্য শিক্ষকদের সমন্বয়হীনতা, নানা অনিয়ম ও দূর্নীতির কারনে শিক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে পড়েছে। ক্রমেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। প্রতিষ্ঠানের আশে পাশের বাসিন্দাদের সাথেও প্রতিষ্ঠানের সম্পর্ক শিথিল হয়ে পড়েছে। সরেজমিন জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানে ১২ বছরের অধিক সময় ধরে ঐ প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন কাজী মুস্তাফিজুর রহমান। অভিযোগে জানা গেছে, তিনি তাঁর ক্ষমতাবলে অন্যান্য শিক্ষক কর্মচারীদের প্রতি কাজে অকাজে দুর্ব্যারহার করে থাকেন। ছুটি চাইলে তা মঞ্জুর করতে অনিহা প্রকাশ করেন। হাজিরা খাতায় স্বাক্ষর করাকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। অতি সম্প্রতি একজন শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করার সময় হাজিরার ছবি তুলছে এমন অভিযোগ এনে ঐ শিক্ষককে প্রচন্ড মারপিট করে। দুই হাতের আঙ্গুল মুচড়ে দেয়ি হয়। দুই হাতের আঙ্গুল মারাত্বক আহত হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উত্থাপিত হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের উপবৃত্তি টাকা বরাদ্দ হয়ে এলেও শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়নি। এছাড়াও প্রতিষ্ঠানের গাছ সম্পূর্ণ অনিয়ম ও অবৈধভাবে কেটে বিক্রি করে দিয়েছেন। শিক্ষকরা এ নিয়ে বাধা দিলে শোনেননি অধ্যক্ষ। প্রিন্সিপাল কাজী মুস্তাফিজুর রহমানের এসব অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতার বিচারের দাবীতে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।