পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল
ফার্মগেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীসহ সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফার্মগেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ্যাবের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন সংগঠনের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েক’শ কৃষিবিদ। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।