বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

গোমস্তাপুরে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:২১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:২১ অপরাহ্ন
গোমস্তাপুরে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ নম্বর আলীনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে আলীনগর স্কুল ও কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম এবং আলীনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়ালসহ অন্যরা। এর আগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও জিল্লুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ,রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, বিএনপি নেতা আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তথ্যসংগ্রহের পদ্ধতি, উপকারভোগী নির্বাচনের মানদণ্ড এবং কার্ড বিতরণের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।