শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোঃ মোতাহার আলী ওরফে নিশান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বাররশিয়া বৈরাপাড়া গ্রামের আবু বক্কারের (৩০) মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মোতাহার আলী ওরফে নিশান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে। বর্তমানে সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজ। এসময় ডিবি পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।