চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ডিএনসি’র মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ রোডে অবস্থিত ‘সুরেন্দ্র নাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি’ মন্দির পরিদর্শন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ সময় তিনি মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ ও নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হয়। ডিএনসি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং পূজামÐপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং ধর্মীয় স¤প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ধর্মীয় উৎসবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।