বুধবার, নভেম্বর ০৪, ২০২৭
মজুরি বাড়ছে পোশাক শ্রমিকদের

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

বিশেষ প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন ঢাকা
বিশেষ প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন
ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড চেয়ারম্যান জানান, নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন। এর আগে সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।


সভায় তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে সরকার। এর আগে বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।