চাঁপাইনবাবগঞ্জে কুফ রিলিফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫ বোতল KUF Relief Cough সিরাপসহ মোঃ উমর ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গাইনপাড়া গ্রামের একটি রাস্তার তিনমাথা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ উমর ফারুক ভগবানপুর গাইনপাড়া গ্রামের মৃত বিশু মন্ডলের ছেলে। জেলা পুলিশ জানায়, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন আকন্দ এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার এসআই (নিঃ) রাজু আহমেদ এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৫ বোতল KUF Relief Cough সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।