সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

নওগাঁয় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৬:০০ অপরাহ্ন
নওগাঁয় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার জেলা সমবায় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ষ, বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এবং  বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে সমবায় পণ্য মেলারও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়েছে। অপরদিকে, ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন এবং  উপজেলা সমবায় অফিস আয়োজিত কর্মসূচির আওতায় রবিবার উপজেলা প্রশাসন চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল জাতীয় পতাকা এবং  উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি সমবায় পতাকা উত্তোলন করেন। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা'র বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়! পরে উপজেলা পরিষদ মিলনায়তন এক আলোচনা সভা'র আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ হাবিবুর রহমান, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন এবং  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা সমবায় অফিসার মোঃ হারুনুর রশিদ। জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যাবস্থাপনা সম্পর্কিত এক প্রদর্শনী'র আয়োজন করা হয়। প্রদর্শনী'তে খাল খনন, মৎস্যচাষ, বনায়ন কর্মসূচি, ছোট বাড়ি, বড়বাড়ি, মধ্যবর্তী পরিবারের আবহ তুলে ধরা হয়।