শনিবার, নভেম্বর ২১, ২০২৭

নওগাঁয় দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নওগাঁ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ০৫:১২ অপরাহ্ন নওগাঁ
নওগাঁ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
নওগাঁয় দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয় এই কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সোমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ থেকে বিক্ষোভ মিছিলটি নওগাঁ-বগুড়া সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী।


পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. তারিকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার এবং  আইন বিভাগের প্রভাষক নাজমুন সাকিব ইতি। সমাবেশে উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী বলেছেন সন্ত্রাস নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। শ্রমিক আন্দোলনের নামে নির্বিচারে গাড়ি ভাঙচুর, কারখানায় অগ্নিসংযোগ করে দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়। তিনি আরও বলেছেন এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। না হলে দেশের গনতন্ত্র বিপন্ন হবে ও অর্থনীতি পুনরায় ক্ষতিগ্রস্ত হবে।