নওগাঁর মহাদেবপুরে ধনজইল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ধনজইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের দ্বারোদ্ঘাটন করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহবুবুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এনডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম, ধনজইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহরী, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চারতলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় ৩টি শ্রেণী কক্ষ, ১টি ওয়াশ ব্লক এবং সিড়ি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪-২০২৫ আর্থিক বছরের রাজস্ব খাতের আওতায় মোট ৮৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।