শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

WP Import ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন
গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন খাতুন ও ছাত্রী ইশরাত জাহানসহ অনেকে। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো আয়োজন জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের এক আবেগঘন পরিবেশ।