শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

WP Import ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান-কে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের শিক্ষক কমনরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি মাওলানা নুরুল হুদা। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাদিকুল ইসলাম (ই.ই), স্টাফ কাউন্সিলের সেক্রেটারি কামাল হোসেন, আব্দুল করিম, নাজিমউদ্দীন সরকার এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও জনসেবার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতীয় সংসদে এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কলেজ পরিবারের পক্ষ থেকে তার সার্বিক সফলতা কামনা করা হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে উক্ত কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতা থেকে জাতীয় সংসদে তার এই উত্তরণে গোমস্তাপুর ও আশপাশের এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।