শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক

WP Import ০৩ মার্চ ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন নওগাঁ
WP Import ০৩ মার্চ ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক

হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক

নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ হাঁপানিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি সদস্যরা। সোমবার (০২ মার্চ) আনুমানিক রাত ৮ টার সময় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: বাবুল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকচকিয়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।