গোমস্তাপুরে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
গোমস্তাপুরে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদার সহিত সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে আলোচনার ভিত্তিতে বিভিন্ন উপ-কমিটি গঠণ করা হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।