শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

১৬ বিজিবির অভিযানে গোমস্তাপুরে ৭.৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

WP Import ১৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন
১৬ বিজিবির অভিযানে গোমস্তাপুরে ৭.৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ
১৬ বিজিবির অভিযানে গোমস্তাপুরে ৭.৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৬ বিজিবির অভিযানে গোমস্তাপুরে ৭.৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে। বিজিবি সূত্র জানায়, বুধবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। টহল কমান্ডার নায়েক মো. রমজান আলীর নেতৃত্বে দলটি গোমস্তাপুর থানার বংপুর ইটভাটা এলাকার পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে পড়ে থাকা মালামাল তল্লাশি করে ৭ কেজি ৭’শ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। এসময় কোনো পাচারকারী বা মালিককে আটক করা সম্ভব হয়নি। আটককৃত গাঁজা আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গোমস্তাপুর থানায় জমা দেওয়া হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।