শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা

WP Import ২৭ অক্টোবর ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৭ অক্টোবর ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন
রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা
রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা

রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার নুনগোলা এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, রহনপুর হোমিও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রহনপুর পুনর্ভবা মহানন্দা (পি.এম.) আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আলহাজ্ব ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদে শিক্ষাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এ উপলক্ষে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে এক রোববার দুপুরে শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন। পরে শোকসভায় বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম ও কৃষি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক কামাল হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমের শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, তাঁর উদ্যোগ ও ত্যাগেই এই অঞ্চলে শিক্ষার আলো আরও প্রসার লাভ করেছে। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আরবি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোখলেসুর রহমান। সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।