শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাংসদ জিয়াউর রহমানের ফরম উত্তোলন

WP Import ২১ নভেম্বর ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২১ নভেম্বর ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাংসদ জিয়াউর রহমানের ফরম উত্তোলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নিশাত আনজুম অন্যন্যার কাছ থেকে জিয়াউর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শ্যামলসহ আওয়ামী নেতৃবৃন্দ।