শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র পেট্রোল বোমা উদ্ধার

WP Import ৩০ এপ্রিল ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ৩০ এপ্রিল ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ন
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র পেট্রোল বোমা উদ্ধার
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র পেট্রোল বোমা উদ্ধার

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র পেট্রোল বোমা উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ৩০ এপ্রিল রাত ২টার দিকে সোনামসজিদ সীমান্তে অত্র ব্যাটালিয়নের নায়েক মোঃ ফজলুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।