শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে সরকারি রাস্তা দখল করে বাড়ি নিমার্ণের অভিযোগ

WP Import ৩০ এপ্রিল ২০২৩ ০৬:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ৩০ এপ্রিল ২০২৩ ০৬:৩২ অপরাহ্ন
ভোলাহাটে সরকারি রাস্তা দখল করে বাড়ি নিমার্ণের অভিযোগ
ভোলাহাটে সরকারি রাস্তা দখল করে বাড়ি নিমার্ণের অভিযোগ

ভোলাহাটে সরকারি রাস্তা দখল করে বাড়ি নিমার্ণের অভিযোগ

জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করায় মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভোলাহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলীপাড়া গ্রামে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, রামেশ^র স্কুলের উত্তর দিকে তেলীপাড়া গ্রামের তেলীপপাড়া মৌজার ৩/১ নং খতিয়নের ৯১১ ও ৯৬০ নং দাগের ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তা সর্বসাধারণের ব্যবহারের রাস্তা। রাস্তাটি ইয়াকুবের বাড়ি হতে নুরুলের বাড়ি পর্যন্ত ১’শ ৬২ ফুট দৈর্ঘ্য এবং প্রবেশ মুখ ১৬ ফিট প্রস্থ, বাঁকী রাস্তা ১০ ফিট প্রস্থ। অপরদিকে মামুনের বাড়ি হতে নজরুলের বাড়ি পর্যন্ত ২’শ ফিট দৈর্ঘ্য ও ৮ ফিট প্রস্থ। রাস্তাটির প্রবেশ মুখে মৃত এমাজুদ্দিনের ছেলে মোঃ সাজেম আলী ও আব্দুল মতিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম দখল করে বাড়ি নির্মাণ করায় সর্বসাধারণের চলাচল বন্ধ হয়ে পড়েছে। বার বার এদের বলে কোন কাজ না হলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন এলাকাবাসির পক্ষে মামুন। এব্যাপারে মোঃ সাজেম আলীর সাথে যোগাযোগ করা হলে তাঁর বাড়ি রাস্তার উপরে আছে। ভুলক্রমে আমার দাগের জমি রাস্তায় চলে গেছে। এটা সংশোধনের জন্য মামলা করবো। এ ব্যাপারে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান বলেন, রাস্তাটি আমাদের ইউনিয়ন পরিষদের। এলাকাবাসির পক্ষে অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে রাস্তা দখলের সত্যতা পেয়েছি। তৎকালিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কয়েক দফায় মাফযোখ করেছে এবং মোঃ সাজেম আলী তাঁর বাড়ি ভেঙ্গে রাস্তা উন্মুক্ত করার কথা বলেও ছাড়ছে না। এতে স্থানীয়দের চলাফেরার সমস্যা হচ্ছে।