শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালিত

WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৫:৫০ অপরাহ্ন নওগাঁ
WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৫:৫০ অপরাহ্ন
নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালিত
নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালিত

নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালিত

নওগাঁয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো. আবু শামীম আজাদ। এসময় একটি বর্ণাঢ্য র‌্যালি হয়। র‌্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় দিবসটির গুরুত্ব বিষয়ে আলোচনা করেন নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার, পুলিশ সুপার মো. রাশেদুজ্জামান, অতিরিক্ত জেলা জজ মো. ফেরদৌস ওয়াহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম, আইন জীবীসমিতির সভাপতি খোদাদাদ খান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা কুদরত ই খোদা। উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো. এস্তেফা আলি ও মমিনুল ইসলাম। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাদাকাত মাহমুদ ও সহকারী জজ আফসান ইলাহি মিলা।