আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র্যালী ও আলোচনা সভা
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জে র্যালী ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট চত্তর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিভিল সার্জন এস.এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানসহ অন্যরা।

আলোচনা সভায় শব্দদূষন প্রতিরোধে করণীয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। গোলাম ফারুক মিথুন ও এমদাদুল হক মামুনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিগণ এবং মটর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।