শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

WP Import ২৬ এপ্রিল ২০২৩ ০৭:১০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৬ এপ্রিল ২০২৩ ০৭:১০ অপরাহ্ন
কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। বিদ্যালয় চত্বরে ২০১৯ সালের পিইসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ এবং ২০২০, ২০২১, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫-প্রাপ্ত মোট ২৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) পাপিয়া সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ইসরাইল হক। সভাপতিত্ব করেন কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। এসময় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে ২০২০ সাল থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। এজন্যই কয়েকবছরের কৃতি শিক্ষার্থীদের একসাথে সংবর্ধণার আয়োজন করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক রোকসানা আহমদ।