রবিবার, আগস্ট ০৯, ২০২৭

ভোলাহাটে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা

WP Import ১৯ আগস্ট ২০২৩ ০৭:১৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৯ আগস্ট ২০২৩ ০৭:১৮ অপরাহ্ন

ভোলাহাটে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৮ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুলের সভাপতিত্বে আলোচনা শুরু হয়। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে আলোচনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মোঃ আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ। এছাড়াও সভায় বক্তব্য রাখেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।