শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

স্কাউটার গোলাম রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি ০৭ আগস্ট ২০২৬ ০৫:২১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৭ আগস্ট ২০২৬ ০৫:২১ অপরাহ্ন
স্কাউটার গোলাম রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক স্কাউটার গোলাম রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্মরণসভায় বক্তারা বলেন, স্কাউটার গোলাম রশিদ ছিলেন জেলার স্কাউট আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব। সততা, নিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে তিনি স্কাউট আন্দোলনকে সমৃদ্ধ করেছেন। তাঁর কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের স্কাউটারদের অনুপ্রাণিত করবে। তাঁরা আরও বলেন, স্কাউট আন্দোলনে গোলাম রশিদ ছিলেন একটি নক্ষত্র, তাঁর মতো আদর্শ মানুষ খুব কমই দেখা যায়। স্মরণসভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ডিআরসি হেলাল উদ্দিন শেখ নাসিম, জেলা স্কাউটসের সহ-সভাপতি মোসফিকুর রহমান, কোষাধ্যক্ষ আসলাম কবির, প্রবীণ স্কাউটার নরুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, রহনপুর মুক্ত মহাদলের সম্পাদক নুরুজ্জামান বাবু, গোলাম রশিদের বন্ধু সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক ও মনিরুজ্জামান মনির, নামোশংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলুফা ইয়াছমিন, বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহমেদসহ অন্যরা। অনুষ্ঠান শেষে প্রয়াত স্কাউটার গোলাম রশিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মনোয়ার হোসেন। অনুষ্ঠানে জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের স্কাউটার, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।