শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটের আ’লীগ নেতা আব্দুল খালেক আহত

WP Import ২০ এপ্রিল ২০২৩ ০২:১৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২০ এপ্রিল ২০২৩ ০২:১৪ অপরাহ্ন
ভোলাহাটের আ’লীগ নেতা আব্দুল খালেক আহত
ভোলাহাটের আ’লীগ নেতা আব্দুল খালেক আহত

ভোলাহাটের আ’লীগ নেতা আব্দুল খালেক আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৯ এপ্রিল বুধবার সকাল ৮টার দিকে ভোলাহাট মেডিকেল মোড় হতে নিজ বাড়ী উপজেলার যাদুনগর গ্রামে অটোরিকশায় যাওয়ার পথে ওয়ালটন মোড়ের দক্ষিণে অপরদিক থেকে আসা অটোরিকশার মুখমুখি সংঘর্ষে পাশের এক গর্তে পড়ে যায়। দূর্ঘটনায় আওয়ামীলীগের এ নেতা মাথা, চোখসহ ডান দিকে মারাত্মক আঘাত পান। বাম হাতেও আঘাত লাগে জানিয়েছেন তাঁর বড় ছেলে মোঃ আতিকুল ইসলাম ডুলু। প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।