শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে মুজিবনগর দিবস পালিত

WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:১৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:১৮ অপরাহ্ন
ভোলাহাটে মুজিবনগর দিবস পালিত
ভোলাহাটে মুজিবনগর দিবস পালিত

ভোলাহাটে মুজিবনগর দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আঃ খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেসের আলীসহ অন্যরা।